মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই পৌর বাজার থেকে ২০ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
আটকরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের মুছুনী নয়াপাড়া গ্রামের মৃত কালা চাঁন মিয়ার ছেলে শামছুল আলম (৩৭) এবং একই গ্রামের মো. আলমের ছেলে মোহাম্মদ ইউনুছ (১৯)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, বুধবার সন্ধ্যায় মিরসরাই পৌর বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সুন্দরবন কুরিয়ার সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।












