মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই উপজেলার কমর আলী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে মনির আহম্মদ সুপার মার্কেটে ভার্চুয়ালে আউলেট-এর শুভ উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।
ব্যাংকের বড় দারোগাহাট শাখার এফ এ ভি পি ও শাখা প্রধান মো. রিদুওয়ানুল হকের সভাপতিত্বে কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বড়দারোগাহাট শাখার ম্যানেজার (অপারেশন্স) মো. তাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন এজেন্ট মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জহুরুল আলম ফারুক।
এসময় উপস্থিত ছিলেন কমরআলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, কমর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হুদা, সিনিয়র শিক্ষক নাজমুল আবেদীন, মহানগর দাখিল মাদরাসা সহ-সুপার মাওলানা নুরুল আমিন সহ রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/এএ












