২৭ মার্চ ২০২৬

মিরসরাই মহামায়া লেক ভ্রমণে মালদ্বীপ হাইকমিশনার

মিরসরাই প্রতিনিধি»

ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির ১৪ জন সফর সঙ্গী নিয়ে মিরসরাই উপজেলার মহামায়া লেকে ভ্রমণ করেছেন। নৌভ্রমণশেষে মহামায়ায় মুগ্ধ শিরুজিমাথ সামির বলেছেন, ‘আমি মুগ্ধ, আমরা আনন্দিত।’

বুধবার (১৩ অক্টোবর ) সকালে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির সফর সঙ্গীদের নিয়ে মাহামায়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য নৌ ভ্রমণসহ বিভিন্ন স্পট পরিদর্শন করেন। পরিদর্শনশেষে তিনি চট্টগ্রাম মহানগরীর উদ্দেশ্যে রওনা দেন।

পরিদর্শন কালে আগত হাইকমিশনারসহ সফরসঙ্গীদের ভ্রমণকালে সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানের নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) এএসপি লাবীব আব্দুল্লাহ ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান (পিপিএম)।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন