১৯ মার্চ ২০২৬

মিরসরাই মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নয়ন, সম্পাদক রিয়াদ

মিরসরাই প্রতিনিধি  » 

বাংলাদেশ ছাত্রলীগ মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে নুরের ছাপা নয়নকে সভাপতি ও মাঈন উদ্দিন রিয়াদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলো, সহ-সভাপতি রিয়াজুল হক আলিফ, মো. আসিফ ইকবাল, রয়েল বড়ুয়া, যুগ্ম সম্পাদক আসিফ নিলয় ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ফয়সাল।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, সাংগঠনিক গতিশীল বৃদ্ধির লক্ষে আগামী ১ বছরের জন্য মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

রানা আরও বলেন, যাদের ছাত্রত্ব আছে পড়ালেখার সাথে চলমান আছে তাদের সমন্বয়ে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সুন্দর একটি কমিটি করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন