২৯ মার্চ ২০২৬

মিরসরাই যু্বলীগের সম্মেলন নভেম্বরের প্রথম সপ্তাহে!

মিরসরাই প্রতিনিধি »

অবশেষে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে মিরসরাই উপজেলা যুবলীগের সম্মেলনে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে বাংলাধারাকে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না।

জানা গেছে, উপজেলা যুবলীগের কমিটি নিয়ে গত ১ সপ্তাহ যাবত একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়ায় একটি মহল। তবে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের নন্দনকাননে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন মিরসরাই যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না, নুরুল আবছার সেলিম, মাহফুজুল আলম, ৬নং ইছাখালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোর্শেদ আলম, ৭নং কাটছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক জাবেদ সম্রাট, ৮নং দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খাঁন, ১০নং মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি নোমান, ১১নং মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফছার, ১৩নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা, ১৬নং সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক এমরান হোসেন সোহেল, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাথ আহাম্মদ চৌধুরী বাবু, সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ বাবু, সাবেক সদস্য মেজবা উদ্দিন, সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রিয়াজ উদ্দিনসহ মিরসরাই ১৮টি ইউনিট এবং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

মিরসরাই উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজ আলম বলেন, মিরসরাই উপজেলা যুবলীগ বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং অনেক বেশি গতিশীল। উপজেলা যুবলীগের সাথে সম্পৃক্ত নয় এমন কয়েকজন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মিরসরাই উপজেলা যুবলীগ আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দিক নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর। আমরা আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে সাক্ষাৎ করে সিদ্ধান্ত নিয়েছি আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের নেতৃত্ব নির্বাচন করবো। এসময় তিনি কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ