মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় পৌর সদরে অবস্থিত কাশেম শপিং সেন্টারের ৪র্থ তলায় মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর নেতৃত্বে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।
ওই সাবজেক্ট কমিটি মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামে ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। এতে দি বিজনেজ স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরীকে চেয়ারম্যান, সদস্য সচিব নয়াদিগন্ত মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ সময়ের আলো ও বাংলাধারার মিরসরাই প্রতিনিধি সাদমান সময়, দপ্তর সম্পাদক চট্টগ্রামনিউজ মিরসরাই প্রতিনিধি শাফায়েত মেহেদী, সদস্য নুরুল আলম, এনায়েত হোসেন মিঠু , আবু সাঈদ ভূইয়া, এম আনোয়ার হোসেন ও আজিজ আজহার।
ওইদিন কমিটি গঠনের পূর্বে মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় ও সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শারফুদ্দীন শারফুদ্দীন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূইয়া, প্রচার সম্পাদক আজিজ আজহার, আইটি সম্পাদক সাদমান সময়,সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন,প্রকাশনা সম্পাদক আজমল হোসেন, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন ও সাধারণ সদস্য সাফায়েত মেহেদী।
উল্লেখ্য মিরসরাই প্রেসক্লাব এই প্রথম সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। এটি মিরসরাই প্রেসক্লাবের একটি অঙ্গসংগঠন।
বাংলাধারা/এফএস/এআর












