২১ মার্চ ২০২৬

মুক্তিযুদ্ধ মঞ্চ উত্তর জেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন »

মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম উত্তরজেলা শাখার কার্যকরী কমিটির ২য় সভা সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মুরাদপুর জামান হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম উত্তরজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রকিবুল হাসান দিনার, আবদুল্লাহ আল মাসুদ, রায়হানুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত চন্দ্র দাশ, গোলামুর রহমান রাজু, জ্যাকসন বড়ুয়া জিকু, তৌফিকুল, সাংগঠনিক সম্পাদক মো. শোয়েব, জিয়াউল হক তালুকদার, দ্বীপ দে বাবু, সাগর বড়ুয়া, প্রচার সম্পাদক ছদর উল্লাহ পারভেজ, দপ্তর সম্পাদক মিনহাজ করিম, মো. সোহেল, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, এনায়েত কমল, সৈকত চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনকে আরো গতিশীল করার জন্য জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতিকে বাস্থবায়নের লক্ষ্যে ত্যাগী, পরিশ্রমিক ও যোগ্যতা মূল্যায়ন করে প্রত্যাকটি সাংগঠনিক ওয়ার্ডে কমিটি দেওয়া হবে। তাই আগামী ২ দিনের মধ্যে প্রত্যকটি উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করে আগ্রহীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে।

এছাড়াও আগামী ২ ডিসেম্বর সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্রাদি বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন