১৩ মার্চ ২০২৬

মুক্তিযোদ্ধার সন্তানদের কর্মসূচিতে এমপি বাহিনীর হামলা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীতে মুক্তিযোদ্ধাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সশস্ত্র হামলা চালিয়েছে বাঁশখালীর সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারিরা। এ ঘটনায় চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি ও মৌলভী সৈয়দ আহমদের বড়ভাই মুক্তিযোদ্ধা ডা. আশরাফ আলীকে রাষ্ট্রীয় সম্মান না দেয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত মানববন্ধনে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে এমন হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এমপি মোস্তাফিজুর রহমানের এপিএস ও বাঁশখালী পৌরসভার মেয়র সেলিম উল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের উপর এ ন্যাক্কারজন হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, মৌলভী সৈয়দ আহমদের ভাতিজা জহির উদ্দিন বাবর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম, ছাত্রলীগ নেতা আরমান হোসেন, জয় সরকারের নাম পাওয়া গেছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সাংবাদিক চৌধুরী ফরিদ বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সাংবাদিক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেয়। হঠাৎ এমপির লোকজন মিছিল নিয়ে এসে লাঠি সোটা দিয়ে পিঠিয়ে অবস্থান কর্মসূচি পণ্ড করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে সাংসদ মোস্তাফিজুর রহমানের অনুসারী বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হকের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। হামলায় মৌলভী সৈয়দ আহমদের ভাতিজা জহির উদ্দিন বাবর, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু সাদাত সায়েমসহ অনেকে আহত হয়েছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দ আহমদের বড় ভাই মুক্তিযোদ্ধা আলী আশরাফের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ না দেয়ার প্রতিবাদ এবং ওই পরিবারকে নিয়ে এমপির নানামুখি ষড়যন্ত্র মৌলভী সৈয়দ আহমদ পরিবারের সদস্য সাংবাদিক ফারুক আবদুল্লাহ’র বিরুদ্ধে ডিজিটাল আইনে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করলে এমপির অনুসারিরা এ হামলা চালায়।

বাংলাধারা/এফএম/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ