২৬ মার্চ ২০২৬

মুক্তিযোদ্ধা বন্ধুর মৃত্যুর খবর শুনেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে

সীতাকুণ্ড প্রতিনিধি »

মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর সাথে জীবন বাজি রেখে লড়েছেন এক সাথে। আজ অর্ধশতাব্দি পর সহযোদ্ধা বন্ধু বীর মুক্তিযোদ্ধা ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ (৭৪) ইন্তেকালের খবর শুনে মৃত্যুুর কোলে ঢলে পড়লেন বীর মুত্তিযোদ্ধা মো. আবুল হোসেন মাস্টার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯ টায় নিউইয়র্কের বাফালোর ইআরআই মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকাল তাঁর মৃত্যু খবর শুনার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়েন বন্ধু বীর মুক্তিযুদ্ধা আবুল হোসেন মাস্টার। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান মুক্তিযুদ্ধের সময় এক সাথে সীতাকুণ্ড পৌর সভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সাথে হানাদার বাহিনীর সাথে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন সৈয়দপুর ইউনিয়নের বীর মুত্তিযোদ্ধা মো. আবুল হোসেন মাস্টার। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯ টায় যুদ্ধকালীন মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন— এই সংবাদ আজ শনিবার সকাল ৯ টায় লোকমুখে শুনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে এলাকায় মুক্তিযুদ্ধা আবুল হোসেন মৃতের খবর শুনে শোকের ছায়া নেমে আসে। ব্যক্তি জীবনে তিনি হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

আরও পড়ুন