৩১ মার্চ ২০২৬

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময়

বাংলাধারা ডেস্ক »

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির এক মতবিনিময় সভা বৃহষ্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাতটায় সংগঠনের যুগ্ম আহবায়ক মো মিজানুর রহমান সজিবের সভাপতিত্বে দারুল ফজল মার্কেটস্হ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর সন্তান সরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, রিপন চৌধুরী, সৈকত চক্রবর্তি, সৈয়দ ওমর আলী, মো ফরিদ উদ্দিন, মনির হোসেন বিজয় প্রমুখ।

সভায় বাহরাইন প্রবাসী বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব মোহাম্মদ কামাল উদ্দিনকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন