৩০ মার্চ ২০২৬

মুজিববর্ষে ১০০ শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন হুইপ

বাংলাধারা প্রতিবেদন »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। একশ’ শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হুইপ ব্যতিক্রমী ও মানবিক এই কাজটি করেছেন। এ ছাড়া পটিয়ার ২২৭টি স্কুল কলেজে চালু করা হয়ে মুজিব কর্নার। যেখানে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ভিডিও প্রদর্শনী আর শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ সম্পর্কে জানতে পারবে।

হুইপ সামশুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সবাই সমাজের দরিদ্র এবং প্রতিবন্ধীদের ভালোবাসেন। তাদের কল্যাণে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পে উৎসাহিত হয়ে তিনিও নিজস্ব উদ্যোগে প্রাথমিকভাবে সমাজে বঞ্চিত ১০০ জনের পাশে দাঁড়িয়েছেন। বছরব্যাপী আরও অনেক অনুষ্ঠানে এ ধরনের মানবিক পরিকল্পনা নিয়ে তিনি দুস্থ, সমাজের পিছিয়ে পড়া এবং দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দেন।

সকালে জাতীয় সংগীত শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে হুইপ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়। পরে একশ’ কবুতর ও বেশ কিছু বেলুন উড়িয়ে মুজিববর্ষ পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন