বাংলাধারা প্রতিবেদন »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে এই খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। তিনি জাতির জনক এবং ৭৫’র কাল রাতে তাঁর প্রয়াত পরিবারবর্গের রুহের মাগফেরত কামনা করে বলেন, আমাদের মহান নেতার নির্দেশিত আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা স্ব স্ব অবস্থান থেকে দেশকে এগিয়ে নেব সমৃদ্ধির দিকে।
তিনি শ্রদ্ধাভরে জাতির জনককে স্মরণ করে আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি ছিলেন নিপিড়ীত মানুষের নেতা। একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই ছিল তাঁর জীবনের একমাত্র স্বপ্ন।
আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী, সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন পরিচালক ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব সাইফ উল্ল্যাহ মনসুর।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, এস.এম. আবু তৈয়ব, নাসিরউদ্দিন চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, একেএম ছালেহ উদ্দিন, হেলাল উদ্দিন চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএ’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












