১৩ মার্চ ২০২৬

মুজিব সৈনিকের ‘কার্যালয়’ যখন সুবিধাবঞ্চিত শিশুদের ‘মক্তব’

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীতে সুবিধাবঞ্চিত শিশুদের কুরআন শিক্ষা দেওয়ার জন্য মোহরা মুজিব চত্বরে অবস্থিত মুজিব সৈনিকের কার্যালয়ে সোমবার থেকে মক্তব চালু করেছে মুজিব সৈনিক সংগঠন।

মক্তবে পড়তে আসা সকল শিশুদের কায়দা, কুরআন, শিক্ষকের বেতন সহ সকল খরচ বহন করবে সংগঠনটি।

এ বিষয়ে মুজিব সৈনিকের সভাপতি আসফাক হোসাইন খান বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পেলেও কুরআন শিক্ষাসহ ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়। একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ধর্মীয় শিক্ষা বা মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই উদ্যোগ।

মক্তব উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মুজিব সৈনিকের সহ-সভাপতি তারিকুল ইসলাম তানিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, দপ্তর সম্পাদক মো. রুবেল হোসেন।

উদ্বোধন শেষে মক্তবের শিক্ষক জান আলী হাট স্টেশন জামে মসজিদের খতিব নুর হোছাইন নুরী মোনাজাত করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদসহ প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, প্রয়াত সাংসদ মইন উদ্দিন খান বাদলের রুহের মাগফিরাত কামনা করা হয়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ