১৩ মার্চ ২০২৬

মুফতি ইজাহারের ২ বছর কারাদণ্ড

বাংলাধারা প্রতিবেদন»

হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে ২ বছরের সাজা দিয়েছেন আদালত। সম্পদের হিসাব না দেওয়ায় তার বিরুদ্ধে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ রবিবার (২০ মার্চ) এ রায় দেন।

হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। তার উপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ