২০ মার্চ ২০২৬

মুমিনুলের সঙ্গে করোনা আক্রান্ত স্ত্রী ফারিহা

স্পোর্টস ডেস্ক  »

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্ত্রী ফারিহা বাশারও।

মঙ্গলবার দুপুরে বিষয়টি গণমাধ্যমের সামনে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুমিনুলের করোনা পজিটিভ হয়েছে। আশঙ্কার কিছু নেই।’

সোমবার সকাল থেকে হালকা জ্বর ছিল। তাই বিকেলে করোনা পরীক্ষা করান তিনি। মঙ্গলবার দুপুরে পজেটিভ ফল পান তিনি। স্বামী-স্ত্রী দুইজনই আইসোলেশনে রয়েছেন।

এদিন গণমাধ্যমকে মুমিনুল বলেন, ‘হালকা জ্বর ছিল। এখন নেই। শ্বাস-প্রশ্বাসেও কোনও সমস্যা নেই।’

কয়েকদিন আগে বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন মুমিনুল। চলতি মাসে বসতে চলা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়ার কথা ছিল তার। করোনা আক্রান্ত হওয়ার এই টুর্নামেন্টে খেলা নিয়ে রয়েছে রয়েছে শঙ্কা। এদিকে ২০১৮ সালের আগস্টে দীর্ঘ দিনের বন্ধু স্ত্রী ফারিহার সঙ্গে বাগদান সম্পন্ন হয় মুমিনুলের। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীর সঙ্গে ২০১৯ সালের এপ্রিলে বিয়ে করেন মুমিনুল হক।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন