আনোয়ারা প্রতিনিধি»
শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করা হয়েছে আখতারুজ্জামান চেীধুরী বাবুর ৯ম মৃত্যু বার্ষিকী। দলীয় নেতা কর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের দেয়া ফুলে ফুলে ভরে গেছে হাইলধরস্থ কবর।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে মরহুমের পরিবার, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর আখতারুজ্জামান বাবুর কবরে দক্ষিণ জেলা আওয়ামীলীগ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ, কর্ণফূলী উপজেলা আওয়ামীলীগ, আনোয়ারা উপজেলা প্রশাসন, দক্ষিণ জেলা ছাত্রলীগ, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগ, আনোয়ারা উপজেলা যুবলীগ, কর্ণফূলী উপজেলা যুবলীগ, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ, কর্ণফূলী উপজেলা ছাত্রলীগ, আনোয়ারা উপজেলা শ্রমিক লীগ, আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক লীগ, ইউসিবি আনোয়ারা শাখা, কর্ণফূলী শাখা, চাতরী শাখা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বক্তারা বলেন, জীবিত আখতারুজ্জমান বাবুর চেয়ে মৃত আখতারুজ্জামান বাবু অনেক শক্তিশালী। আজ ৯ম মৃত্যু বার্ষিকীতে তাঁর কবরে মানুষের ঢল তাই প্রমাণ করে। আওয়ামীলীগের দুঃসময়ে তিনি দলের জন্য সর্বস্ব ত্যাগ স্বীকার করেন। দলের সাথে তিনি কখনো বেইমানি করেননি। কোনো প্রলোভনই তাকে আওয়ামীলীগের রাজনীতি থেকে পিছু হটাতে পারেনি।
বাংলাধারা/এফএস/এফএস












