১৩ মার্চ ২০২৬

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে নতুন শনাক্ত ১৩৩

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত একদিনে ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯১ জন নগরের ও ৪২ জন বিভিন্ন উপজেলার। তবে গত চব্বিশ ঘণ্টায় কেউ মারা যাননি। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৫৩ জন।

বুধবার (২২ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামের পাঁচটি ল্যাবে ৮০৯টি নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৯৮ জনে।

পাঁচটি ল্যাবের মধ্যে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪০টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৭৮টি নমুনা পরীক্ষায় ৩৩ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২৩১টি নমুনা পরীক্ষায় ২২ জন ও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১১৫টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন করোনা শনাক্ত রোগী পাওয়া যায়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪২ জনের মধ্যে সাতকানিয়ার ১, বাঁশখালীর ২, আনোয়ারার ১, পটিয়ার ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ১৫, ফটিকছড়ির ১০, হাটহাজারীর ৮, মিরসরাইয়ের ২ জন আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২২৫ জন। সুস্থ হয়েছেন প্রায় আট হাজার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ