২৬ মার্চ ২০২৬

মৃত মহিষের মাংস বিক্রি করছিল বাবা-ছেলে, ধরে পুলিশে দিল জনতা

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রির সময় বাবা ও ছেলেকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে মহেশখালীর ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাদেরকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মঙ্গলবার (৭ ডিসেস্বর) দুপুরে বড়মহেশখালী ইউনিয়নের নতুনবাজার মাঠে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলো— উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের ডহর মিয়া (৫৫) ও তার ছেলে নুরুল ইসলাম (২৮)।

মহিষের মালিক আলী আকবর বলেন, মহিষটি মারা যাওয়ার পর স্থানীয় দুই ব্যক্তিকে মাটিতে পুঁতে ফেলার জন্য দায়িত্ব দেয়া হয়। তারা মৃত মহিষটি বিক্রির জন্য নিয়ে আসে। খবর পেয়ে নতুনবাজার এসে তিনি স্থানীয়দের বিষয়টি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত মহিষের মাংস বিক্রির খবরটি ছড়িয়ে পড়লে লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাংস বিক্রেতা দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মহেশখালীর ভারপ্রাপ্ত ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মৃত মহিষের মাংস বিক্রির অপরাধে দুইজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন