১৩ মার্চ ২০২৬

মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ

বাংলাধারা ডেস্ক »

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে আবারও শীত বাড়তে শুরু করেছে । শনিবার(১১ জানুয়ারি) শুরু হওয়া এ শৈত্যপ্রবাহ পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত চলতে পারে। দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে এতে তাপমাত্রা কমে শীত অনুভূত বেশি হবে। তবে ডিসেম্বরের শৈত্যপ্রবাহের দিনে যেভাবে স্থবির হয়ে পড়েছিল সারাদেশ, তেমনটি হবে না। শৈত্যপ্রবাহটি একেক সময় একেক স্থানে বেশি বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানী ও আশপাশের অঞ্চলে শনিবার বৃষ্টির আশঙ্কা নেই। তবে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট , রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা আথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। পাশাপাশি জানুয়ারির ১৯ ও ২০ তারিখের দিকে আবারও শৈত্যপ্রবাহ হতে পারে। শেষ সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। সে হিসেবে শনিবার মৌসুমের চতুর্থ শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

এদিকে, কনকনে শীতের সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। কুয়াশার চাদরে ঢাকা রাজধানীসহ সারাদেশ। সকাল থেকেই সূর্যের দেখা মিলছে না । অনেকে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। শীত বস্ত্রের অভাবে চরম কষ্টে দিন যাপন করছেন ছিন্নমূল মানুষগুলো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ