১৯ মার্চ ২০২৬

মেডিকেলে চান্স পাওয়া প্রণয় বর্মণের দায়িত্ব নিলেন নওফেল

বাংলাধারা ডেস্ক »

মেধাবী প্রনয় বর্মণের পাশে দাঁড়ালেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ।

প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে তিনি প্রণয় বর্মণের আর্থিক অসচ্ছলতার কথা জানতে পারেন।

প্রথম আলোর ঢাকা কার্যালয়ের এক প্রতিবেদকের সঙ্গে কথা বলে প্রণয় বর্মণের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পাশে থাকার কথা জানান নওফেল।

জানা যায়, তিনি প্রতি মাসে পড়াশোনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রণয়কে দেবেন। এ জন্য এরই মধ্যে প্রথম আলোর কাছ থেকে প্রণয়ের সঙ্গে যোগাযোগের মুঠোফোন নম্বর নেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল ছাড়াও দেশ-বিদেশের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান লেখাপড়া চালিয়ে যেতে প্রণয় বর্মণের পাশে দাঁড়াতে চেয়েছেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন