১৩ মার্চ ২০২৬

মেধা সূচকে মধ্য ও দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ

বাংলাধারা ডেস্ক»

বিশ্ব মেধা সূচকে মধ্য ও দক্ষিণ এশিয়ার ৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম (সবার নিচে)। একইসাথে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা ১২৩তম।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ফরাসি বিজনেস স্কুল ইনসিড এবং অলাভজনক গবেষণা সংস্থা পোর্টুল্যান্স ইনস্টিটিউট এ তালিকা প্রকাশ করেছে।

মেধা অর্জনের সক্ষমতা, আগ্রহ, বিকাশ, ধরে রাখা, বৃত্তিমূলক, কারিগরি দক্ষতা ও বৈশ্বিক জ্ঞান- এ ৭টি বিষয় বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়েছে।

এবছরের জরিপে ১৩৪টি দেশ, ১৫৫টি শহর ও ৭৫ ধরনের অর্থনীতিসহ সব ধরনের আয় ও সকল পর্যায়ের উন্নয়নকে গণনায় রাখা হয়েছে।

তালিকার প্রথম বিশটি দেশই উচ্চ আয়ের দেশ, যারা শিক্ষা ও কর্মসংস্থান উভয়টিতেই অনেক বেশি এগিয়ে। প্রথম ১০টি দেশ যথাক্রমে-সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নরওয়ে ও আইসল্যান্ড।

২৫ দশমিক ৩ স্কোর নিয়ে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নবম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৮তম, শ্রীলঙ্কা ৯৩তম, পাকিস্তান ১০৭তম ও নেপাল ১১৩তম।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ