বাংলাধারা প্রতিবেদন »
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।সোমবার (১৮ নভেম্বর) মধ্যরাতে তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই পিছিয়ে থাকার পর ম্যাচে ফেরে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩৪তম মিনিটে এডিসন কাভানির গোলে এগিয়ে যায় উরুগুয়ে। এক গোল হজম করার পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় আর্জেন্টিনা।
১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা সমতায় ফেরে ম্যাচের ৬৩ মিনিটে। মেসির ফ্রি-কিক থেকে ছুটে আসা বল হেডে উরুগুয়ের জালে পাঠান স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।
সমতার পর আরও বদলে যায় ম্যাচের চেহারা। টান টান উত্তেজনার মধ্যে ক্ষণে ক্ষণে রুপ বদলায়। গোলের জন্য দুপক্ষই নিজেদের সেরাটা উজার করে দেয়। ঠিক ৬৮তম মিনিটে সেই মহেন্দ্রক্ষণের দেখা পায় উরুগুয়ে পায় । এবার লুইস সুয়ারেজের গোলে উল্লাসে মেতে ওঠে উরুগুয়ে।ডি-বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির ফ্রি-কিকে গোল করেন তিনি।
সময় যত গড়াতে থাকে তত হতাশ হতে থাকে আর্জেন্টিনা। যেন হারের দিকেই যাচ্ছিল তারা। কাভানি-সুয়ারেজরা যখন ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই গোল করেন নিওলেন মেসি।
যোগ করা মিনিটে দারুণ এক আক্রমণ উঠে আর্জেন্টিনা। কিন্তু তাদের আক্রমণ আটকে দিতে গিয়ে ডি-বক্সে ভুল করে হাতে বল লাগিয়ে ফেলেন উরুগুয়ের ডিফেন্ডার মার্তিন কাসেরেস, পেনাল্টির ফুল ফোটে আর্জেন্টিনার।আর স্পটকিকে আর্জেন্টিনাকে হারের সাঁকো পার করান মেসি। আগের ম্যাচ তার একমাত্র গোলে ব্রাজিলকে পরাজিত করেছিল আকাশি-সাদারা।
গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের পর এই নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত রইলো তারা।
বাংলাধারা/এফএস/টিএম












