১৩ মার্চ ২০২৬

মেয়াদোত্তীর্ণ ওষুধসহ ভুয়া ডাক্তার গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ওষুধসহ রামজীবন সাহা (৫০) নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১০ আগস্ট) রাতে নগরের পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকার সাহা ফামের্সি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি করে আসা এক ব্যক্তিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার ফামের্সিতে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৮৮৩ মেয়াদোত্তীর্ণ ও আমদানিনিষিদ্ধ ওষুধ এবং ১৫৭টি সিরাপ পাওয়া যায়।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামজীবন সাহা জানান, দীর্ঘদিন তিনি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করছেন। এই ঘটনায় আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।’, বলেন মাহমুদুল হাসান মামুন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ