১৯ মার্চ ২০২৬

মেয়ের নাম ভামিকা রাখলেন বিরাট-আনুশকা

স্পোর্টস ডেস্ক »

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড তারকা আনুশকা শর্মা তাদের মেয়ের নাম রেখেছেন ভামিকা।

সোমবার (৩১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের নাম জানিয়ে মেয়ের সাথে এক ছবি পোস্ট করেছেন বিরাট-আনুশকা দম্পতি।

আনুশকা শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নতুন সংসারের তিন সদস্যের ছবি দিয়ে লিখেছেন, ‘আমরা ভালোবাসা, বিশ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সংসার করে যাচ্ছিলাম। কিন্তু ভামিকা এসে সেটাতে অন্য পর্যায়ে নিয়ে গেছে। সে এক মুহূর্তে হাসি, কান্না, মায়া, দ্বিধা, আবেগের অভিজ্ঞতা যোগ করেছে।’

ক্রিকেট ও অভিনয় জগতের দুই তারকা নামটাও খুব ভেবে চিন্তে, মিল করে রেখেছেন। নেওয়া হয়েছে বিরাটের নামের প্রথম ইংরেজি অক্ষরটা। শেষে যোগ করা হয়েছে আনুশকার নামের শেষ দুই অক্ষর। নিজেদের নামের সঙ্গে মিল করে মেয়ের নাম রাখা হয়েছে ভামিকা।

মাথায় রাখা হয়েছে ধর্মীয় বিষয়টিও। ভামিকা হলো হিন্দু ধর্মের দেবী দূর্গার অপর নাম। ভামিকা শব্দটা আবার এসেছে ভামা বা ভামাদেভা শব্দ থেকে। যার অর্থ শান্তি, শান্ত ইত্যাদি।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন