২৩ মার্চ ২০২৬

মোবাইলে জুয়া খেলার জের— মারধরে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের চকরিয়ায় মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মোহাম্মদ ইউনুছ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইক্কাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউনুছ হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড়ের মইক্কাঘোনা এলাকার দিল মোহাম্মদের ছেলে।

হারবাং ইউনিয়নের দফদার মোহাম্মদ শাহেদ বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মইক্কাঘোনা পাহাড়ি এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছের সাথে একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের মোবাইল ফোন সেটে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলেই মারা যায়।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার দে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার ও সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ