৪ মার্চ ২০২৬

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন আজ

বাংলাধারা স্পোর্টস  »

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। দুপুরের পর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে ভোটের লড়াইয়ের আগে এরই মধ্যে নতুন সভাপতি পেয়ে গেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের নতুন সভাপতি হচ্ছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন (অব.)। বাকি ১‌৬টি পরিচালক পদের ভোট অনুষ্ঠিত হবে আজ।

১৬টি পরিচালক পদের বিপরীতে জমা পড়েছে ২০টি মনোনয়নপত্র। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্তু কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। তাই এই ১৬ পদের জন্যই লড়াই করবেন ২০ জন প্রার্থী।

শনিবার (০৬ মার্চ) সকাল ১০টার পর শুরু হয়েছে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এরপর দুপুর থেকে শুরু হবে ভোটগ্রহণ। ৩৩৭ সদস্য ভোটের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন এ বি এম রিয়াজুল কবীর কাওসার।

মোহামেডানের সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনজন। আব্দুল মুবীন ছাড়া বাকি দুজন হলেন— ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। গত সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু শেষ দিনে এসে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেবল আব্দুল মুবীন। তাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হচ্ছেন সাবেক এই সেনাপ্রধান।

এদিকে সভাপতি পদের পাশাপাশি পরিচালক পদেও মনোনয়নপত্র নিয়েছিলেন কাজী ফিরোজ রশিদ। মোহামেডানে গিয়ে তাঁর প্রতিনিধি পরিচালক পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১৬টি পরিচালক পদে প্রথমে মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। পরে জমা দিয়েছেন ২০ জন। যাঁদের মধ্যে আছেন প্রকৌশলী কবীর আহমেদ ভুঁইয়া, কাজী ফিরোজ রশীদ, হানিফ ভুঁইয়া, মোস্তাকুর রহমান, মাহবুব আনাম, গোলাম মো. আলমগীর, শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, আব্দুস সালাম মুর্শেদী এমপি, সিদ্দিকুর রহমান, দাতো ইকরামুল হক, জামাল রানা, মাসুদুজ্জামান, মোস্তফা কামাল, মিসেস খুজিস্তানুর ই নাহরিন, মইন উদ্দিন হাসান রশিদ, আবু হাসান চৌধুরী প্রিন্স, মঞ্জুর আলম, সাজেদ এ এ আদেল, কামরুন নাহার ডানা ও এ জি এম সাব্বির।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ