৩০ মার্চ ২০২৬

যতো বাধা আসুক আমরা নির্বাচনের মাঠে থাকবো : শাহাদাত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ মার্চ। যতো বাধা আসুক আমরা নির্বাচনের মাঠে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত নগর বিএনপির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন- প্রয়োজনে রক্ত দেবো, তারপরও নির্বাচনের মাঠ ছাড়বো না। সকল অন্যায় প্রতিহত করে জয় ছিনিয়ে আনবো। বিএনপি যে সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছে, সেই সম্মান আমি রাখবো। নগর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ নেতারা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন