১৯ মার্চ ২০২৬

যাত্রী ছাউনীর ব্যতিক্রমী উদ্যোগ; দুই টাকায় শিশুদের মাঝে ঈদের জামা বিক্রি

বাংলাধারা প্রতিবেদন :::

সেচ্ছাসেবী সংগঠন যাত্রী ছাউনীর ব্যতিক্রমী উদ্যোগ, মাত্র দুই টাকায় বস্তিতে থাকা শিশুদের মাঝে ঈদের জামা বিক্রয় করা হয়েছে।

সোমবার (১০) মে নগরীর টাইগার পাস এলাকায় বস্তিতে থাকা শিশুদের মাঝে দুই টাকায় ঈদের পোশাক বিক্রির এই আয়োজন করেন যাত্রী ছাউনী।

এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক।

বিজয় বসাক বলেন, ‘সামাজিক সংগঠন যাত্রী ছাউনীর এ আয়োজনটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। সে বিবেচনায় অন্য সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে বাংলাদেশ একটি সমতার দেশে রূপান্তরিত হবে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগের মাধ্যমে সম্মিলিতভাবে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই যাত্রী ছাউনি আমাদেরকে সে পথের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।’

যাত্রী ছাউনীর প্রধান ফরহাদ জিসান বলেন, ‘শিশুদের চাইলে আমরা বিনামূল্যে ঈদের জামা দিতে পারতাম। কিন্তু তারা যেন এই জামাকে করুণা মনে না করে তাই একটি জামার মূল্য নির্ধারণ করা হয়েছে। দুই টাকার প্রতীকী মূল্য দিয়েই শিশুরা জামা সংগ্রহ করেছে। এই দফায় ৫০ জন শিশুকে এই জামা সরবরাহ করা হয়েছে।’

বাংলাধারা/এআই

আরও পড়ুন