৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে আবারও মাস্ক পড়ায় কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক »

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন এমন লোকজন বেশ অনেকদিন ধরেই মাস্ক না পরেই চলাচলের স্বাধীনতা পাচ্ছিলেন। কিন্তু তাদের আবারও মাস্কেই ফিরতে হচ্ছে। করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্যাকসিন নেয়া লোকজনকে পুনরায় মাস্ক পরার নির্দেশ দিয়েছে দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এর এক দেশটির শীর্ষ সংক্রামক রোগের বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি মন্তব্য করেছিলেন যে, করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভুল পথে রয়েছে। ভ্যাকসিন নেননি এমন লোকজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এমন মন্তব্য করেছেন তিনি। ফাউসি জানিয়েছেন, যেসব এলাকায় ভ্যাকসিন গ্রহণের হার কম সেখানে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন নেয়া লোকজনের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলেও সে সময় উল্লেখ করেন তিনি। ফাউসি বলেন, স্বাস্থ্য ঝুঁকিতে থাকা লোকজনকে ভ্যাকসিনের দুই ডোজের অতিরিক্ত ‘বুস্টার’ ডোজ দেয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ