১৮ মার্চ ২০২৬

যুব মহিলা লীগের ইফতার ও ইদ সামগ্রী বিতরণ

বাংলাধারা ডেস্ক  »

যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগ গত রবিবার দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুস্টানে উপস্থিত থেকে ইফতার ও ইদ উপহার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে আ জ ম নাছির বলেন, করোনা মোকাবেলায় সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার।একজন লোকও না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যার যা আছে তা-ই নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি যুব মহিলা লীগের মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন।

এসময় যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী, সায়কা দোস্ত,ঝুমা আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শতাধিক দরিদ্র ও দুর্গত মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন