বাংলাধারা প্রতিবেদন »
দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেন, দেশে যেখানে অনিয়ম, দুর্নীতি সেখানেই প্রতিরোধ করতে হবে। এক্ষেত্রে আরও কঠোর হতে হবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান হলে দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য মাঠ পর্যায়ে প্রতিষ্ঠান কেমন চলছে, সেবাগ্রহীতারা কেমন সার্ভিস পাচ্ছেন- তা জানা। অনেক সময় প্রতিষ্ঠানে কী অনিয়ম হচ্ছে তা প্রতিষ্ঠানের প্রধান জানেনও না। আর গণশুনানি এসব দুর্নীতির পথ টিহ্নিত করে দেয়।
কমিশনার বলেন, ৫ হাজার স্কুলে সততা স্টোর করেছি, মূল্যবোধ শিক্ষা দিতে। যেখানে কোনো বিক্রেতা নেই। আমাদের সন্তানদের ভালো মানুষ করতে হবে। মানুষকে অত্যাচার করে টাকা কামাইয়ের লক্ষ্য থাকলে হবে না।
বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান হলে দুদকের আয়োজিত ১৩৭তম এ গণশুনানিতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












