১৩ মার্চ ২০২৬

রাইজিং স্টারের ঈদ সালামী ফটো কন্টেস্ট-২০২১ সম্পন্ন

বাংলাধারা ডেস্ক »

করোনাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ রাইজিং স্টারের এডমিন সংগীত শিল্পী রুপা রোজারিন এবং সংগীত শিল্পী রনি রোজারিনের উদ্যোগে ‘রাইজিং স্টার ঈদ সালামী ফটো কন্টেস্ট-২০২১’ আয়োজন করা হয়।

এতে ৩০০ প্রতিযোগি অংশ গ্রহণ করে। চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ৩ জন পুরুষ ও ৩ জন নারী, ২ জন সৌভাগ্যবান বিজয়ী সহ মোট ৮ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

গত ২০ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে ঝাঁকঝমক ভাবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রুমকি সেনগুপ্তা। বিশেষ অতিথি ছিলেন গীতিকার ও সুরকার ইকবাল মাহমুদ।

পুরুষ বিজয়ীদের মাঝে ছিলেন, সুমন দাশ, অজয় চক্রবর্তী, রিজেন বড়ুয়া। নারী বিজয়ীদের মাঝে ছিলেন, কামরুন নাহার তারা, সাদিয়া মাইশা ও সোহানা সানি। সৌভাগ্যবান বিয়ীদের মাঝে ছিলেন, সংগীত শিল্পী সুপ্রিয়া লাকী ও শিল্পী মঞ্জুর আলম। প্রত্যেক প্রতিযোগীকে শার্ট, পাঞ্জাবী, থ্রি-পিচসহ আকর্ষণীয় ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে কাউন্সিলর রুমকি সেনগুপ্তা বলেন, ঘরে বসে এতো সুন্দর আয়োজন আসলেই সবাইকে মুগ্ধ করেছে। কারণ এই করোনাকালীন সময়ে অনলাইন ভিত্তিক এই আয়োজনকে আমি ব্যক্তিগত ভাবে সাধুবাদ জানাই। রাইজিং স্টার অনলাইন পরিবারের সর্বমোট সদস্য সংখ্যা আট হাজার, আমিও তাদের মধ্যে একজন। তার মধ্যে এই অনুষ্ঠানে একই সময়ে তিনশত জন যোগ দেওয়া এটা অত্যন্ত আনন্দের বিষয়। প্রধান অতিথি আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানান এবং এধরনের অনুষ্ঠানে ভবিষ্যতে তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন, সুপ্রিয়া লাকী, রুপা, রনি, মঞ্জু, ইকবাল আহমেদ সহ আরো অনেকে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ