২৯ মার্চ ২০২৬

‘রাইফা’র মৃত্যুবার্ষিকীতে মুসাফির’র কর্মসূচী

বাংলাধারা প্রতিবেদন »

আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফিরের উদ্যোগে সাংবাদিক কন্যা রাইফার ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ-মাহফিল ও খাবার বিতরণ কমসূচি গ্রহণ করা হয়েছে।

ক্লিনিক্যাল মার্ডারের শিকার সাংবাদিক রুবেল খান’র কন্যা রাফিদা খান রাইফা’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিল ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের কমসূচি গ্রহণ করেছে আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।

সংগঠনটির উদ্যোগে আগামীকাল ২৯ জুন (সোমবার) দুপুর ১ টায় নগরির আমানত শাহ (রা.) মাজার সংলগ্ন তনজিমুল মোসলেমিন এতিম খানায় মিলাদ-মাহফিল, দোয়া ও এতিম অসহায় শিশু-কিশোরদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটি আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন।

মিলাদ-মাহফিলে সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন