২৬ মার্চ ২০২৬

রাউজানে আগুনে পুড়লো ব্যবসায়িক গুদাম

রাউজান প্রতিনিধি»

চট্টগ্রামের রাউজানে আগুনে একটি সিমেন্টের গুদাম ভস্মিভূত হয়েছে। একই সঙ্গে সিমেন্টের গুদামের পাশের হার্ডওয়ার দোকানের অর্ধেক ভস্মিভূত হয়।

রোববার (১৭ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রমজান আলী চৌধুরী হাটে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সিমেন্ট, কীটনাশক, বীজ, পাইপ, স্যানিটারি, তার, রশি পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ হলেন মো. শামসুল আলম। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজিং ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আমরা যাওয়ার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, ‘দোকানের উপরে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার রয়েছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন