রাউজান প্রতিনিধি »
চট্টগ্রামের রাউজান কলেজের ফেসবুক পেইজে অশ্লিল মন্তব্য করায় মো. সাকিবুর রহমান নামে একাদশ শ্রেণির এক ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় কলেজ কর্তৃপক্ষের একটি অফিস আদেশ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷ বহিস্কৃত ওই ছাত্র রাউজান কলেজে মানবিক বিভাগে অধ্যয়নরত ও মো. মাহাফুজুর রহমানের ছেলে। তার ক্লাস রোল: ৯০।
অফিস আদেশ সূত্র মতে, রাউজান কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে অশ্লীল মন্তব্য করায় শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মোহাম্মদ সাকিবুর রহমানকে কলেজ থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অনুরোধ করা হয়৷ একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে মন্তব্য করা বা মন্তব্যে লাইক, কমেন্ট করা অথবা যেকোন পোস্ট শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্য সকলকে অনুরোধ করা হয়৷
এই বিষয়ে জানার জন্য রাউজান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিম নাওয়াজকে ফোন করা হলে সংযোগ পাওয়া যায়নি।
বাংলাধারা/এফএস/এআই












