১৬ মার্চ ২০২৬

রাঙামাটিতে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটি শহরের উন্নয়ন বোর্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রুবেলকে ৫০পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এসআই মনিরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, রুবেল পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে শহরের রিজার্ভ বাজারের পোড়া পাহাড় এলাকার মরহুম কবির আহম্মদ এর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

এসআই মনির জানিয়েছেন, গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের জেলা গোয়েন্দা শাখা উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুবেলকে ইয়াবাসহ আটক করে। রাঙামাটি শহরের মাদক কেনা-বেচার সাথে জড়িতদের বিরুদ্ধে এখন থেকে প্রতিদিনই বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন