১৮ মার্চ ২০২৬

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ বসতঘর পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটি শহরের ওমদামিয়া হিল খানবাড়ী এলাকায় ভায়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে একটি ঘরের রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘাটে।

প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ ল টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নীচে বসবাস করছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে একটি বাড়ির রান্নার চুলা থেকে হঠাৎ আগুনের ফুলকী দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পাহাড়ের খাদে লেকের পাড় ঘেষা বাড়ি-ঘর হওয়ায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। লোকজন উপর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের লেলিহান শিখা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আর চেষ্টা চালাই। অগ্নিকাণ্ডের সূত্রপাত এলাকায় চিপা গলি বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তার পরও অনেক চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগুনের খবর পেয়ে আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। অনেক চিপা গলি হওয়ার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হবে। এছাড়া জরুরি যে কোন সহায়তা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন