২৭ মার্চ ২০২৬

রাঙামাটিতে ভয়াবহ আগুনে পুড়েছে ৩০ দোকান ও ঘরবাড়ি

রাঙামাটি প্রতিনিধি  »

রাঙামাটির বরকল উপজেলাধীন ভারত সীমান্তবর্তী ছোট হরিণা বাজারে ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান ও ঘরবাড়ি সম্পূর্ন ভস্মিভূত হয়ে গেছে। রোববার(৩০ মে) দিবাগত মধ্যরাতে স্থানীয় একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী মান্নান জানান, রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে করে দোকানগুলোতে রক্ষিত জ্বালানী গ্যাস সিলিন্ডারগুলো ব্ল্যাষ্ট হয়ে আগুনের লেলিহান শিখা আশে-পাশের ঘরবাড়িতেও গিয়ে পৌছে।

মাত্রাতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদের কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিস না থাকায় এবং ঘটনাস্থলে না পৌছানোয় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন