রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটি শহরে খুন ও মাদক মামলার দুই আসামীকে ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন নয়ন সরকার (২৪), পিতা: সুনীল সরকার, সাং: তবলছড়ি নীচের বাজারস্থ মাষ্টার কলোনী, ও হৃদয় দাশ (২৩), পিতা: রূপম দাশ, সাং-কাঠাঁলতলী ধোপা পাড়া।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল তিনটার সময় তাদের আটকের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই কপিল উদ্দিন জানিয়েছেন, তবলছড়ি বাজারের বটতলায় মাদক কেনাবেচা হচ্ছে, সোর্সের মাধ্যমে আমরা এমন তথ্য পেয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করি। এসময় ইয়াবা বিক্রিকালে হাতেনাতে দুইজনকেই আটক করি। তাদের দেহ তল্লাশি করে ১০পিছ ইয়াবা ট্যাবলেট এবং সঙ্গে থাকা একটি নাম্বার ও কাগজপত্র বিহীন ১৫০ সিসি’র পালসার মোটর সাইকেল উদ্ধার করি।
তিনি বলেন, আটককৃতদের মধ্যে নয়ন একটি হত্যা ও মাদক মামলায় এবং অপরজন হৃদয় মাদকের মামলার আসামী। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাধারা/এফএস/এমআর












