২৮ মার্চ ২০২৬

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে প্রাণ হারালো দুই কিশোর

রাঙামাটি প্রতিনিধি  »

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো ১৫ বছর বয়সী আদনান ও সৈয়দ মোস্তাহিদ মাহমুদ। আজ বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার সময় রাঙামাটি শহরের কেরানি পাহাড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত দুই জনের মধ্যে আদনান রাঙামাটি বনবিভাগের বন সংরক্ষক কার্যালয়ে কর্মরত সুবেদার ইসলামের সন্তান। অপরজন স্থানীয় বাসিন্দা লিয়াকতের পুত্র।

স্থানীয়রা জানিয়েছে, দুইবন্ধু সাইকেলযোগে কেরানী পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের তীরে গিয়ে গোসল করতে হ্রদের পানিতে নামে। এসময় সাঁতার না জানা এক বন্ধু ডুবতে থাকায় অপরজন তাকে বাঁচাতে এগিয়ে গেলে দু’জনই হ্রদের পানির নীচে তলিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা রাঙামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে বেলা দেড়টার সময় এক পুলিশ সদস্যের সহযোগিতায় দুইজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এই দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ