রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট এলাকায় চিড়াই কাঠ ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই গাড়িটির চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া আটটার সময় এই দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত চালকের নাম মনু মিয়া (৪০)।
নিহত ড্রাইভার মনু চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন রানীর হাট এলাকার মৃত আমির হোসেন এর সন্তান। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, রাতে বুড়িঘাট নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের নিকটস্থ স’মিল থেকে চিড়াইকৃত কাঠ ভর্তি করে অদূরস্থ লোডিং পয়েন্টে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মেট্রো-নঃ ১১০৮৪৭ নাম্বারের একটি ট্রাক দূর্ঘটনায় পতিত হয়। এসময় চাপা পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়।
বাংলাধারা/এফএস/এআর












