রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ওয়াদুদ-উসাংমং প্যানেলের বিজয়ী হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।চেম্বারের পরিচালকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে সভাপতি পদে মোঃ আবদুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি পদে উসাংমং ও সহ-সভাপতি পদে মোঃ আলী বাবরকে নির্বাচিত করা হয়।
একই নির্বাচনে পরিচালক পদে কার্যনির্বাহী কমিটির মোট ১৫জনকে পরিচালক পদে নির্বাচিত করা হয়। সর্বমোট ১৮ (আঠার) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বিগত পরিষদের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া নবনির্বাচিত সভাপতি আবদুল ওয়াদুদ’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দুই বছর মেয়াদী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি-মোঃ আবদুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি উসাং মং,সহ-সভাপতি-মোঃ আলী বাবর, ১৫জন কার্যনির্বাহী সদস্য পরিচালকগণ হলেন, মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া, মোঃ শাহ আলম, মোঃ কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা, মোঃ ইউসুফ হারুন, মোঃ জাহিদ আক্তার, মোঃ হারুনুর রশিদ মাতব্বর, মনসুর আলী, নিজাম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ মামুন, নেছার আহমেদ, মোঃ জহির উদ্দীন চৌধুরী, মোঃ মনিরুজ্জামান মহসিন রানা, মেহেদী আল মাহবুব, এএম ওবাইদুল্লাহ।
আগামী দুই বছর মেয়াদকাল পর্যন্ত অদ্য নির্বাচিত কমিটি তাদের দায়িত্ব পালন করবে।
বাংলাধারা/এফএস/এইচএফ








