১৩ মার্চ ২০২৬

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম, সম্পাদক মানিক

বাংলাধারা প্রতিবেদন »

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইংরেজি দৈনিক ‘ডেইলি এশিয়ান এইজ’র রাঙামাটি জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিন সভাপতি ও বাংলাধারা ডটকম’র জেলা প্রতিনিধি আলমগীর মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকল শহরের কাঠালতলীস্থ অস্থায়ী কার্যালয়ে করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সদস্যরা সরাসরি ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সিএইচটি টিভি’র সম্পাদক মোহাম্মদ সোলায়মান সহ-সভাপতি ও দি বাংলাদেশ টুডে রাঙামাটি প্রতিনিধি মো. শফিকুর রহমান অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, নির্বাচন কর্মকর্তা ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সুশীল প্রসাদ চাকমা। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন বিগত কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান।

সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও নির্বচনী কর্মকর্তা সুশীল প্রসাদ চাকমা সকলের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সাংবাদিক মিল্টন বড়ুয়া ও হিমেল চাকমা তাদের সাবির্ক সহযোগিতা করেন।

উল্লেখ্য রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে প্রতি মেয়াদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব পরিবর্তন হয়ে আসছে। গত কমিটির সর্বশেষ সাধারণ সভায় দৈনিক মানবকন্ঠের রাঙামাটি প্রতিনিধি নুরুল আমিনকে সাংবাদিক ইউনিয়নে নতুন সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ