২৩ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে সন্ত্রাসী হামলা: মাসহ গুলিবিদ্ধ বিএনপি নেতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা ও প্রকৌশলী ওসমান (৪২) এবং তার মা।

রবিবার, ২২ মার্চ রাত ৮ টায় উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি ইউনিয়ন বিএনপির সম্পাদক।

বিএনপির নেতার বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমও (৭০) দুই পায়ে গুলিবিদ্ধ হন।  এসময় রশিদ আহমদ নিজেও দুর্বৃত্তদের মারধরের শিকার হন বলে জানান তিনি।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মায়ের চিকিৎসা স্থানীয়ভাবেই চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ