রাঙ্গুনিয়া প্রতিনিধি »
দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। এই পরিস্থিতিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন ১২০ পরিবারের মাঝে চাল, ডাল আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে লালানগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কর্মহীন ১২০ দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন ও উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা রাশেদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব তাজুদ্দিন সুমন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পদক মো. কামাল উদ্দিন চৌধুরী, লালানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল, উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির লালানগরের সমন্বয়ক মো. ফারুক তালুকদার, সাংবাদিক এম. মতিন, ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন, দিদারুল আলম, আবুল কালাম ও আয়ুব আলী প্রমুখ।
এ বিষয়ে লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন বলেন, রাঙ্গুনিয়ার সাংসদ মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদে নির্দেশনা মেনে করোনা মোকাবিলায় কোন জন সমাবেশ না ঘটিয়ে ইউনিয়নের কর্মহীন মানুষের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান।
উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা রাশেদা বেগম বলেন, কোনও জনসমাগম না ঘটিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চাল দেওয়া হয়েছে। সরকার অসহায় হতদরিদ্রদের জন্য পর্যাপ্ত বরাদ্ধ দিয়েছেন। তিনি কঠোর হুঁশিয়ারি করে বলেন, চাল বিতরণে কোন ধরনের অনিয়ম হলে কঠোর শাস্তি পেতে হবে। করোনা প্রতিরোধে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবেন না।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












