১৪ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় ‘আস্থা অবিচল’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাধারা ডেস্ক »

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আস্থা অবিচল’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি আবদুর রউফ মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম।

অনুষ্ঠানের প্রারম্ভে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুইজন প্রাক্তন ছাত্রীর সড়ক দূর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ ও দোয়া কামনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একে.এম সুজা উদ্দিন, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, প্রাক্তন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আকতার কামাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রাক্তন সভাপতি মুজিবুল ইসলাম সরফী, বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন বাদশা, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুচ, আজীবন দাতা সদস্য মোহাম্মদ হারুন, শওকতুল ইসলাম, প্রকৌশলী ওমর ফারুক, সমীরন কান্তি মহাজন, সামসুল আলম, আবদুস সবুর, আহসান হাবিব, আবু ছিদ্দিক, সংগঠনের সিনিয়র সহ সভাপতি এস, এম আবুল ফজল, সদস্য সিরাজুল ইসলাম, আবদুল হান্নান, কামাল উদ্দিন, জমির হোসেন, আবুল কালাম চৌধুরী, এস এম কামাল প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এস, এম আবুল ফজল, সদস্য সিরাজুল ইসলাম, আবদুল হান্নান, কামাল উদ্দিন, জমির হোসেন, আবুল কালাম চৌধুরী, এস এম কামাল, প্রমুখ। স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে নৃত্য, কবিতা ও সংগীত পরিবেশন করা হয়। আস্থা অবিচলের পক্ষ থেকে লোকগীতি লেখক ডাঃ নুরুল আলম নূরীকে এবং সরফভাটা ইউনিয়ন পরিষদের বর্তমান ও প্রাক্তন মহিলা মেম্বার গনকে সংগ্রামী নারী হিসেবে সম্বর্ধনা প্রদান করা হয়।

এই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজনে অংশ নিয়েছেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পুরনো স্কুল বন্ধুদের এ মিলনমেলা অনেকের সাথে দেখা হওয়ায় আনন্দে মুখরিত হয়ে উঠে পুরো স্কুল প্রাঙ্গন। বিদ্যালয়ের অতীতের স্মৃতি মনে করে অনেকে আবেগে আপ্লুত হতেও দেখা যায়।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে নৃত্য, কবিতা ও সংগীত পরিবেশন করা হয়। আস্থা অবিচলের পক্ষ থেকে লোকগীতি লেখক ডাঃ নুরুল আলম নূরীকে এবং সরফভাটা ইউনিয়ন পরিষদের বর্তমান ও প্রাক্তন মহিলা মেম্বারগণকে সংগ্রামী নারী হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ