৩০ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় একতা সংঘ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বাংলাধারা প্রতিবেদন »

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় মাঠে এ ফাইনাল লেখা অনুষ্ঠিত হয়েছে।

সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা।

উদ্বোধনী বক্তব্য দেন মনির আহম্মদ বিএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হারুন এবং স্বাগত বক্তব্য রাখেন খেলার আয়োজক ও আওয়ামী লীগ নেতা সাইমুম রউফ।

শিক্ষক মো. হারুন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল জব্বার, সদস্য মোবারক আলী, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম, সহ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শওকত উল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম, আহাসান উল্লাহ হাবিব, আব্দুল সবুর রাজু, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, এমদাদুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আস্থা অবিচলের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, প্রাক্তন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাছিম উদ্দিন সিকদার, সেলিম জাহাঙ্গীর, ক্ষেত্রবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. হাসান, যুবলীগ নেতা হাসান মুরাদ, মো. শহীদুল্লাহ, সাইফুল্লাহ চৌধুরী, শিক্ষানুরাগী মো. সেলিম, ইমরান আরিফ আব্দুল হান্নান, মো. আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে সম্প্রতি কলকাতায় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণজয়ী মো. ইশরার উদ্দীন আনানসহ ক্ষেত্রবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়।

খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নারিশ্চা ক্রিকেট একাদশ। তারা নির্দিষ্ট ওভার শেষে ১২৪ রান সংগ্রহ করে। এর জবাবে ১২৫ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মুরাদনগর ক্রিকেট একাদশ।

শেষে বিজয়ী দলকে প্রাইজমানিসহ চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেওয়া হয়। রানার্সআপ ও তৃতীয় স্থান হওয়া দলকেও ট্রপি ও প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দেরকেও ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন