১৭ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি র‍্যাবের হাতে ধরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (১০ মে) রাত ৯ টার দিকে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই আসামি হলো— রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ৩ নম্বর ওয়ার্ড আমিরিয়া পাড়া এলাকার মৃত আবদুর সবুরের ছেলে মো. আমিন (৪৫) ও একই এলাকার মৃত আবদুল রাজ্জাকের ছেলে আলতাফ হোসেন ওরফে সুন্দর আলতাফ (৪২)।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী। তিনি বলেন, ‘তাদের দুজনকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করেছেন র‍্যাব-৭। তারা দুজনই ওয়ারেন্টভুক্ত আসামি। এদের মধ্যে আমিনের বিরুদ্ধে ২০১৪ সালের একটি হত্যা মামলাসহ কিছু নিয়মিত মামলাও রয়েছে এবং আলতাফের বিরুদ্ধে একটি এজাহারভুক্ত মামলা রয়েছে। গ্রেফতারর দু’জনকে আজ (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

আরও পড়ুন