রাঙ্গুনিয়া প্রতিনিধি :::
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া ইমাম হোসেন আবির (৯) নামের এক শিশুর লাশ প্রায় ২৩ ঘন্টার পর উদ্বার করা হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার বেতাগী ভান্ডারজুড়ি অংশে নিখোঁজ শিশুটির নিথর দেহটি দেখতে পেয়ে উদ্বার করেন স্থানীয়রা।
আবির রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মোতোয়াল্লী পাড়ার সৈয়দুল রহমানের ছেলে। নিখোঁজ শিশু আবির একই এলাকার (সোমবার) মামার বাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার (১৮ মে) বেলা ১২ টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন পাড়ে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যায় শিশু আবির।
শিশুর স্বজনরা বলেন, দুপুরে আবিরসহ ৪জন শিশু কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। অন্য শিশুরা গোসল করে উঠতে পারলেও আবির নদীর স্রোতে তলিয়ে যায়।
স্থানীয় এম এ হান্নান চৌধুরী বলেন, সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী- ভান্ডারজুড়ি অংশে নিখোঁজ আবিরের লাশ ভেসে যাচ্ছে দেখতে পাই স্থানীয়রা। স্থানীয়রা নদী থেকে নিখোঁজ শিশু আবিরের লাশ উদ্বার করেন।
বাংলাধারা/এফএস/এআই












