১৪ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর পক্ষে এনএনকে ফাউন্ডেশনের ‘ঈদ উপহার’ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন এনএনকে ফাউন্ডেশন পোমরা ইউনিয়ন শাখা।

বৃহস্পতিবার দুপুর ৩ টায় পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবীয়া ফাজিল মাদ্রাসার হল রুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী আইয়ুব, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন মাস্টার, পোমরা এনএনকে ফাউন্ডেশনের সভাপতি মো. আবু মেম্বার, সাধারণ সম্পাদক আমির হামজা, পোমরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মমতাজ মিয়া, পোমরা ইউপি সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ আকতারসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন পহেলা রমজান থেকে রাঙ্গুনিয়া উপজেলার প্রতিটি এলাকায় ইফতার সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করে আসছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ